1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

ঘোড়াশালে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০১ বার
74

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ১০ বছরের এক মাদরাসা ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের চেষ্ঠার অভিযোগে এমদাদুল হক বুলু (৫০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘোড়াশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে করা হয়।

অভিযুক্ত বুলু উপজেলার ঘোড়াশাল টেকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াশাল বাজারে কাপড়ের ব্যবসা করেন পাশাপাশি ঘোড়াশাল বাজার সমিতির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নির্যাতিত শিশু ঘোড়াশালের স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানায়, এমদাদুল হক বুলুু দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজারে তার কাপড়ের দোকানে বিভিন্ন মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভনে ডেকে আনতেন। পরে তিনি তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিতেন। আর এসব বিষয়ে কাওকে না জানানোর জন্য শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতেন।

গত শনিবার বিকেলে ১০ বছরের এক শিক্ষার্থীকে একই কায়দায় বলাৎকারের চেষ্ঠা করলে ওই শিক্ষার্থী ছুটে গিয়ে পরিবারের সদস্যদের জানালে তারা বিষয়টি স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ থানা পুলিশকে অবগত করে। এদিকে এঘটনার খবর জানাজানি হলে অভিযুক্ত বুলু আত্মগোপনে গেলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

নির্যাতিত শিশু বলেন, গতকাল বিকেলে আমি ভাইদের সাথে খেলছিলাম। এসময় উনি আমাকে দোকানে ডেকে নিয়ে যায়। পরে তিনি শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকেন। এসময় আমি জোর করে ওইখান থেকে চলে আসি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এমদাদুল হক বুলু বলেন, সে বিকেলে আমার দোকানে এসে বিভিন্ন কাপঁড় দেখেছিলো। পরে সে চলে যায়। এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জুর রহমান বলেন, ঘটনার খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠে। আমরা বিষয়টি তদন্তের জন্য তাকে আটক করে থানায় নিয়ে আসি। এখন তদন্ত করে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT