1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

গ্যাস সংকট কাটলে সারের ঘাটতি থাকবে না : পলাশে শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার
Oplus_131072
48

নিজস্ব প্রতিবেদক : শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। আগামীতে সার উৎপাদন বাড়বে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, তবে লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতাও রয়েছে।’

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে।’ গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা।

এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT