1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৮০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানপাট ও প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটিয়ে পালানোর সময় উজ্জ্বল (২৪) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সে পৌর শহরের মৃত বজলু মিয়ার ছেলে এবং একজন পেশাদার চোর।

বুধবার (১২ ফেব্রুয়ারী) রাত আনুমানিক নয়টার দিকে পৌর শহরের শ্রীরামপুর গরুবাজারে এঘটনা ঘটে।
রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) কামাল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আইয়ুব ও উজ্জ্বলের নেতৃত্বে ১৫/২০ জনের একটিদল আচমকাই দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে শ্রীরামপুর গরুবাজারের বেশকয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। সেসময় তারা একটি গাড়ির গ্যারেজে গাড়িও ভাংচুর করে। পরে এলাকাবাসী সেটি প্রতিহত করতে এগিয়ে এলে তারা বেশকয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী উজ্জ্বল নামে একজনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রায়পুরা থানার উপপরিদর্শক কামাল জানান, আইয়ুব এবং উজ্জ্বলের নেতৃত্বে কয়েকজন দোকান ও প্রাইভেটকার ভাংচুর করার কথা আমরা জানতে পেরেছি। সেসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালাতে গিয়ে নাকি তারা ককটেলও বিস্ফোরণ করেছে। সেসময় এলাকাবাসী উজ্জ্বল নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি আমরা তদন্ত করছি বিস্তারিত

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT