1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরের ৪নং কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ মানিক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ৪নং কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্শিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের কৃতিসন্তান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাজমুল হোসেন ভূইয়া (প্যারট)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূইয়া জুয়েল। অনুষ্ঠানের উপদেষ্টা ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অধ্যাপক এ কে এম মোজাম্মেল হক মোল্লা, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন ফরায়েজী, পৃষ্ঠপোষক ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহফুজুল হক শামীম মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক শ্রমিক ইউনিয়নের নির্বাহী কমিটির সাবেক সদস্য মুক্তার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহীন মিয়া, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বরকত উল্লাহ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক দেলোয়ার মিয়া ও বিএনপি নেতা আরমান শেখ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম রিপনসহ ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোশাররফ হোসেন ফকির।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক,শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন ও সুমন পাঠান, ইলিয়াছ হোসেন খোকন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘলাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT