1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

তৃণমূলের কর্মীদের নিয়েই আগামী দিনের বিএনপি সাজানো হবে : লে: কর্ণেল (অব:) জয়নুল আবেদীন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার
Oplus_131072

তৃণমূলের কর্মীদের নিয়েই আগামী দিনের বিএনপি সাজানো হবে : লে: কর্ণেল (অব:) জয়নুল আবেদীন

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : তৃণমূলের কর্মীরা দলের প্রাণ,তাদেরকে নিয়েই আগামী দিনের বিএনপি সাজানো হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী আগামী দিনের বাংলাদেশ পূণর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এই ৩১ দফা দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌছে দিবো।

তিনি আরো বলেন, বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করতেছে। আমাদের দাবী অতিদ্রুত নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। কোন দলীয় সরকার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন এবং গণতন্ত্র শতভাগ প্রতিষ্ঠিত করা যায় না।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে বেলাব উপজেলার দেওয়ানের চরে জেলা বিএনপির সাবেক সদস্য ও চর উজিলাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অসুস্থ আব্দুল মান্নান মুন্সির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ কালে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব) জয়নুল আবেদীন।

এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. মো: অলিউডর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তারেক আল হুসাইন ভূইয়া, বেলাব উপজেলা বিএনপি নেতা ও বারৈচা বনিক সমিতির সভাপতি মশিউজ্জামান মশি’সহ বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT