1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদীতে ট্রলি কেড়ে নিল কারারক্ষির প্রাণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ট্রলির চাপায় (৪০) নামে এক কারারক্ষী নিহত হয়েছে। আজ শুক্রবার(৩১ ডিসেম্বর) দুপুরে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের শেখেরবাজার-আগরপুর সড়কের বিন্নাবাইদ লোহাজুরি চক চৌরাস্তা মোড়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিম পাড়া গ্রামের লুৎফুর রহমান কাঞ্চনের ছোট ছেলে। পেশায় একজন কারারক্ষী এবং ৩ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেলায়েত হোসেন মোটরসাইকেল দিয়ে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি শেখেরবাজার-আগরপুর সড়কের লোহাজুরির চক চৌ রাস্তার একটু সামনে যেতেই বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলি চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় বেলায়েতকে উদ্ধার করে ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘটনা জানার পর ঘাতক ট্রলি থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার আটকের চেষ্টা চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT