1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

রায়পুরায় নামাজ থেকে বের হয়ে গুলিবিদ্ধ ইউপি সদস্য, প্রতিবাদে সড়ক অবরোধ

এম আজিজুল ইসলাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার কাজল মিয়াকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্য়ত্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়।

ইউপি সদস্যের ওপর গুলি চালানোর সংবাদ ছড়িয়ে পরলে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান। ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কি কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য এখন পাইনি, পেলে পরবর্তিতে জানাব।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT