1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

নরসিংদীর বেলাবতে বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের কোদালের কোপে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকার(৬২) নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রদীপ চন্দ্র সরকার বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের গলগলিয়া গ্রামের মৃত নিতেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, নিহত প্রদীপ চন্দ্র সরকারের সাথে তার আপন বড় ভাই কৃষ্ণ চন্দ্র সরকারের জমি সংক্রান্ত বিরোধের চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে কৃষ্ণ চন্দ্র সরকার কোদাল দিয়ে ছোট ভাই প্রদীপ চন্দ্র সরকারের মাথায় কোপ দেয়। কোদালের কোপে প্রদীপ চন্দ্র মাটিতে পড়ে যায়।

এসময় পরিবারের অন্যান্য লোকজন আহত প্রদীপ চন্দ্রকে চিকিৎসার জন্য প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১.৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতের পুত্রবধূ রত্না রাণী সরকার জানান, কোদাল দিয়ে আমার শ্বশুরের মাথায় পাঁচটি কোপ দেওয়া হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মহবুবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের মেয়ে আরতি চন্দ্র সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT