1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে যুবলীগের শোডাউন, গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭২ বার
Oplus_131072

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে যুবলীগের নেতাকর্মীরা শোডাউন করেছিলেন। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) ও একই গ্রামের ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া ওরফে লিটন(৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

এদিকে শোডাউনের পর ইউনূস সরকারের পদত্যাগের বিষয়টি গুজব বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজিম মিজি নামের স্থানীয় যুবলীগ নেতা লেখেন, “আপনারা গুজব ছড়ান। দুঃখ জনক হলেও সত্য আপনারা সাধারণ কর্মীদের সমস্যা বুঝেন না, তাদের খোঁজ নেন না। একটা বারও কি ভাবেন, কয়েক কোটি ভক্ত সমর্থক কেমন আছে? তারা আপনাদের কাছে কি চায়? লজ্জা হয় না আপনাদের? কোন মুখে আপনারা এসব গুজব ছড়িয়ে কর্মীদের বিপদে ফেলেন? আপনাদের শিক্ষা হওয়া উচিত, তেল মেরে মেরে কেন্দ্রীয় পদ-পদবী পেয়ে কোটি টাকা কামিয়ে বিদেশে পড়ে আছেন, এসব বাদ দিয়ে এবার দেশ ও দল নিয়ে একটু ভাবেন।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, “শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।”

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT