1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অটোচালকসহ ২জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৫২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ ২ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে মো: আব্দুল মান্নাফ (৫০) ও মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে মো: বাচ্চু মিয়া (৪৫)। তারা দুজনই স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন বাচ্চু মিয়া। পাশেই বসা ছিলেন তার বন্ধু আব্দুল মান্নান। তারা দুজনে রিকশা দিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই দুজন মারা যায়। অটোরিকশাটিতে আর কোনো যাত্রী ছিলেন না। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতে ঘটনাস্থল পৌঁছায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসনাবাদ এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখতে পাই দুজন মারা গেছেন। নিহত দুইজনের মরদেহ দুইদিকে ছড়িয়ে ছিলো আর অটোরিকশাটি আরেকদিকে ছিলো। তারা পরস্পর একই বাড়ির। অসাবধানতাবশত পার হতে গিয়েই দুজনের মৃত্যু হয়েছে। ঘটনা সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এবং তাদের মরদেহের সুরতহাল তৈরী করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT