1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরার যুবক প্রেমে ব্যর্থ হয়ে মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল করল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৪১ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সানুজু ইসলাম নামে এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন আকাশ মিয়া (২৬)। তিন বছরের প্রেমের ইতি টেনে অন্যত্র বিয়ে করেন প্রেমিকা সানজু ইসলাম। এতে ক্ষোভ থেকে দুধ দিয়ে গোসল করে অঙ্গীকার করেন জীবনে কখনো প্রেমে জড়াবেন না ওই প্রেমিক।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার পীর ফতেহ আলী শাহ (র.) মাজার প্রাঙ্গণে গিয়ে শত শত মানুষের উপস্থিতিতে এক গ্যালন দুধ দিয়ে গোসল করেন এবং গোসল শেষে মাজারের ভেতর প্রবেশ করে মোমবাতি জালিয়ে প্রার্থনা করতে দেখা গেছে প্রেমিক আকাশ মিয়াকে।

জানা গেছে, আকাশ মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার বাসিন্দা। প্রবাসফেরত এই যুবক বর্তমানে নির্মাণ শ্রমিক।

গতকাল দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন আকাশ। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেই পোস্টে নেটিজেনদের অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।

প্রেমিক আকাশ মিয়া একটি জাতীয় পত্রিকাকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সিলেটের তরুণী সানজু ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর ভালো লাগা থেকে তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তিন বছরের প্রেমের জীবনে দুজনের মধ্যে ভাব বিনিময়ের পাশাপাশি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ওই প্রেমিক যুগলের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকা সানজুর ভগ্নিপতি।

জানা গেছে, সানজুর দুলাভাইয়ের কারণেই তাদের প্রেমের পূর্ণতা পাইনি। প্রথমে শ্যালিকার সঙ্গে আকাশের ফোনালাপ বন্ধ করান তিনি। পরে নিজের এক বন্ধুর সঙ্গে গত শুক্রবার জাঁকজমক আয়োজনে সানজুর বিয়ে দেন তিনি।

তিনি আরও বলেন, শুক্রবার বিয়ের সংবাদটি শোনার পরে কষ্ট ও ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিই জীবনে কখনও প্রেম করব না। পরে শনিবার দুপুরে পীর ফতেহ আলী শাহ (র.) মাজারে গিয়ে দুধ গিয়ে গোসল করি।

মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের এক তরুণীর সঙ্গে প্রেমের সর্ম্পকে ছিলেন আকাশ মিয়া। শুক্রবার ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়। প্রেমে ব্যর্থ হয়ে ক্ষোভে স্থানীয় একটি মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT