1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি আজ ১০ ডিসেম্বর রায়পুরা হানাদার মুক্ত দিবস বেলাবতে রোকেয়া দিবসে অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক শাহিনুর আক্তার রায়পুরায় ইটভাটার ম্যানেজারকে কুপিয়ে ২০ লাখ টাকা ছিনতাই শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন বাবরি মসজিদে আঘাতকারী চান ১০০ মসজিদ গড়তে

পলাশে আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ বার
Oplus_131072

আশাদউল্লাহ মনা : আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস-২০২৪ উপলক্ষ্যে নরসিংদীর পলাশে “প্রবীণদের স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্য সেবায়” অগ্রাধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পলাশ শাখার বান্তবায়নে রিকের আইএসআইজিওপি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

রিকের আইএসএইচসির সভাপতি শান্তি রঞ্জন ঘোষের সভাপতিত্বেতে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। রিকের আইএসআইজিওপি প্রকল্পের সাব-ডিস্টিক কো-অডিনেটর মইনুল হকের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকার, রিকের কর্মকর্তা তাসলিমা আহমেদ.জামিউল ইসলাম মন্ডল,মেহেদী হাসান,শারমিন সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আইএসআইজিওপি প্রকল্পের আইএসএইচসির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আইএসএইচসির ও স্থানীয় শিল্পীরা সংগীত এবং নাটক পরিবেশন করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT