1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

পলাশে আগুনে পুড়ল হোটেল ও ফার্নিচারের দোকান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আগুনে পুড়ে ছাই হয়েছে হোটেল ও ফা়র্নিচারের দোকান। খবর পেয়ে দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে পলাশ ফায়ার স্টেশন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে পলাশ উপজেলা কার্যালয়ের সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে পলাশের আলামিনের একটি হোটেল ও অনিল সূত্র ধরের কাঠের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পলাশ ফায়ার সার্ভিসকে এ অগ্নিকাণ্ডের খবর জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পলাশ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরই মধ্যে দোকানের ফার্নিচার সব পুড়ে ছাই হয়ে যায়। ওছাড়া পাশে থাকা আলামিনের ভাতের হোটেলের ফ্রিজসহ চেয়ার-টেবিল পুড়ে ছাই হয়ে যায়।

ফানিচারের দোকান মালিক অনিল সূত্র ধর জানান, এ আগুনে তার প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে হোটেল মালিক আলামিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: সাদেকুল বারি জানান, আমরা খবর পেয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করছি সর্ট সার্কটি থেকে এ আগুন লাগতে পারে৷ তদন্ত করে পরবর্তী এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো যাবে।

নরসিংদীর কন্ঠস্বর /সাব্বির হোসেন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT