1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রায়পুরায় ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : তরুণ প্রজন্মে ইসলামের চেতনা ও নৈতিকতা ছড়িয়ে দিতে প্রথমবারের মত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রায়পুরা অডিটরিয়াম মাঠে সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাবেক ডিরেক্টর আলহাজ্ব সৈয়দ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন নাহিদ, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম শফিক, উপদেষ্টা লায়ন মোঃ আবুল হোসেন, মোঃ আজাদ মিয়া, মোঃ হামিদুল হক শামীমসহ আরোও অনেক।

সমাজে ইসলামী সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধকে তুলে ধরে মানুষের মধ্যে ইসলামী ভাবধারা ছড়িয়ে দিতে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পিরা হামদ, নাত, গজল, ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। তাদের মনোমুগ্ধকর সঙ্গীত শুনতে হাজারও দর্শকের আগমন ঘটে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT