1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নরসিংদী জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ব্র্যাক এর যৌথ আয়োজনে র‌্যালি, পটগান প্রদর্শনী, কুইজ প্রতি্যোগিতা, খেলা, স্টল প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে ও নরসিংদী জেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, টিটিসির প্রিন্সিপাল প্রকৌশলী নাবিলা নুজাত, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম দাউদুল হক,

ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান’সহ টিটিসির শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মী,ব্র্যাক জেলা প্রতিনিধি, ব্র্যাক কমী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্বেচ্ছাসেবক, মাইগ্রেশন ফোরাম সদস্য, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি,এলাকাবাসীসহ প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT