1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

টঙ্গী ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৬ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : টঙ্গী ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে নরসিংদীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন জেলার ওলামায়ে কেরাম ও দাওয়াত তাবলিগের সাথীবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা, মাওলানা সাদপন্থী কর্তৃক অতর্কিতে টঙ্গি ময়দানে হামলা চালিয়ে মুসল্লীদের হত্যা ও রক্তাক্ত আহত করার প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতের মাওলানা সাদ বিভিন্ন সময় ভুল বয়ানের মাধ্যমে মুসল্লীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছেন। তিনি মসজিদ দখল করাসহ একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা পরিকল্পিতভাবে টঙ্গি ময়দানে দেশিয় অস্ত্রশস্ত্রসহ হামলা করে ঘুমন্ত সাথীদের ওপর হামলা চালিয়েছেন।

এতে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যারা হামলা চালায় তারা কোন ধরনের তাবলিগ? বাংলাদেশের মাটিতে সাদপন্থীদের নিষিদ্ধ করাসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বক্তারা বলেন, আমরা আলেম ওলামাপন্থী, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সাদপন্থী। তাবলিগের সাথীরা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হলে সাদপন্থীদের ওপর হামলা করে বাড়িঘর ধ্বংস করে দিতে পারতো, কিন্তু আমরা এসবে বিশ্বাসী নই। হামলাকারীদের সঠিক বিচার না হলে ঢাকা অভিমুখে লংমার্চসহ কঠোর কর্মসূচী নেয়া হবে।

সভায় বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী-শেখ আঃ কাইয়ুম শিবপুরের ইসলাম পুর মাদরাসার শিক্ষক মাওলানা খলিলুর রহমান, ভাগদী সার্কাজ মসজিদের শিক্ষক মাওলানা মুফতী মাসুম, মাওলানা ইয়াকুব, মনির হোসেন প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT