1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

বেলাবতে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৪ বার
Oplus_131072

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে বেলাব উপজেলা প্রশাসন এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সোমবার সকালে বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভার শুরুতে সকল বীর শহীদদের আত্নার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সিএ উপজেলা পরিষদ তৌফিকী কাইয়ুম আফ্রাদের পরিচালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এড.অলিউর রহমান কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মো নাসির উদ্দীন ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল,

উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন আঙ্গুর,বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার,বাংলাদেশ জামায়েত ইসলামি বেলাব শাখার আমীর মোঃ জহিরুল ইসলাম, বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক’সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন রাজনীতি দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এময় ২ শত ৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান ও বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT