1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৬ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে চট্টগ্রাম বা সিলেটগামী কোনো ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তাঁর পড়নে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান তিনি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গতকাল রাত ২টা থেকে আজ ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় উদ্ধারের জন্য নানা মাধ্যমে চেষ্টা চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT