1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

নরসিংদীতে ২ শিশু সন্তানকে হত্যা করার দায়ে বাবার আমৃত্যু কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৬০ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে দুই নাবালক শিশুকে হত্যার দায়ে পাষণ্ড বাবা শফিকুল ইসলামকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ২০১৯ সালের ২৪ মে সদর উপজেলার নতুন লঞ্চঘাট দু’তলা বিশিষ্ট বিল্ডিংয়ের পাবলিক শৌচাগারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আজ সোমবার (২৬ নভেম্বর) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন আসামি শফিকুল ইসলামের উপস্থিতিতে এ আমৃত্যু কারাদন্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাসে মনোহরদী উপজেলা নিজ বাড়ী থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই মেয়ে তাইন (১১), তাইবা (৪) কে সদর উপজেলার নতুন লঞ্চঘাটের দু’তলা বিশিষ্ট বিল্ডিংয়ের নিচ তলার পাবলিক শৌচাগারের গলাটিপে হত্যা করে পালিয়ে যায় পাষন্ড বাবা। পরে এলাকাবাসী বাথরুমে শিশুদের লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় নিহতের মা আফিয়া খাতুন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ শিশু হত্যার দায়ে আসামী বাবা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে এবং মামলাটি চার্জসিট দাখিল করলে আসামির স্বীকারউক্তিমূলক জবানবন্দী আমুলে নিয়ে আদালত এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক পসিকিউটার এড. কানিজ ফাতেমা ও এড. মোহাম্মদ শাহাজাহান ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক পসিকিউটার এড. কানিজ ফাতেমা জানান, আসামির ১৬৪ দ্বারা জবানবন্দী এবং ওপেন আদালতে বিচারকের সামনে আসামি শফিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত শফিকুল ইসলামকে আমৃত্যু কারা দণ্ডাদেশের রায় দেন।

নরসিংদীর কন্ঠস্বর /এস হোসেন

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT