1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৮৪ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু নিহত হয়েছে। আজ আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধায় উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ দুর্ঘটনা ঘটে

নিহত সাকিব (১৮) ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম (১৮) একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, আজ সন্ধা সাড়ে পাঁচটায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু মোটরসাইকেল করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সন্ধা ৬টার দিকে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক আসা একটি ইটের ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে দুই বন্ধু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে-ও। এ ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সিয়ামও মারা যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও নিহতদের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT