1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে : বিএনপির যুগ্ম মহাসচিব

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের কারণে বিগত সময়ে মিটিং মিছিল করতে পারিনি। তুমি-আর ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে।

আওয়ামীলীগের প্রেতাত্মারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায় সেই সুযোগ আর হবেনা। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে পিছনের দরজা নয় জনগণের ম্যানডেট নিয়েই ক্ষমতায় আসবে।

আজ বুধবার (৬ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাজীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুগ্ম মহাসচিব আরও বলেন, এরশাদ-জাতীয় পার্টি একটি কুলাঙ্গার। তারা আওয়ামীলীগের সকল অপকর্মের সঙ্গী ছিলেন।

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহব্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাবেক সভাপতি গোলাম কবির কামাল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT