1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

‘বিএনপি ক্ষমতায় আসলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে’ : বিএনপি নেতা আশরাফ উদ্দিন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার
Oplus_131072

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে। রাজনীতি করতে গিয়ে চরাঞ্চলে দাঙ্গা লাগানো বিএনপির নেতা-কর্মীদের কাজ নয়। তাই আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে শেখ হাসিনা দেশে থাকতে পারে নাই।’

শনিবার (২ নভেম্বর) বিকেলে রায়পুরা উপজেলার পূর্ব বাঘাইকান্দি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব হাসানুজ্জামান সরকার, চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান সরকার।

এসময় আরও বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ উপজেলা, পৌরসভা, চর আড়ালিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT