1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

পলাশে ৬৫০ জন কৃষক পেলেন সার ও শীতকালীন সবজি বীজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নরসিংদীর পলাশের ৬৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন হাইব্রিড সবজি বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ সার ও বীজ বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত পলাশ উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আবু জাফর মোহাম্মদ সালেহ উদ্দিন, শারমিন আক্তার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমূখ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার জানান, উপজেলার ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড শীতকালীন সবজি বীজ, ২৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের সবজি বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের প্রণোদণা হিসেবে প্রত্যেক কৃষককে এক হাজার টাকা করে দেয়ার পরিকল্পনা করেছে কৃষি মন্ত্রণালয়। আমরা কৃষকদের মোবাইল বিকাশে তাদের প্রণোদনার টাকা পৌঁছে দিব।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT