1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রায়পুরায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা, নরসিংদী।
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার
Oplus_131072

সাদ্দাম উদ্দিন রাজ : “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা এগারোটায় উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এ হাত ধোয়া দিবস পালিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসানের সভাপতিত্বে আয়োজিত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: সামালগীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াসিন, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, বিয়াম ল্যাবরেটারি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। পরে উপস্থিত শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম এবং এর প্রয়োজনীয়তা বিষয়ে একটি চিত্র প্রদর্শনী দেখানো হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT