1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

শহীদ পরিবারকে ভুলে গেলে বেইমানি হবে : খায়রুল কবীর খোকন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার
Oplus_131074

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবীর খোকন বলেছেন, এবারের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতাকে আনতে গিয়ে যেসব পরিবারের সন্তান শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ভুলে গেলে চলবেনা। তাদের বুলে গেলে বেইমানী হবে। কারণ এবারের আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। যার ফলে দেশের মানুষ আজ মুক্ত হয়েছে। তাই তাদের পাশে আজীবন বিএনপি থাকবে। এছাড়া নরসিংদীর শিল্প প্রতিষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যের চাকরী দেয়ার কথা ঘোষণা করা হয়।

গত ছাত্র আন্দোলনে নরসিংদীর নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণকালে নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

শনিবার (৫ অক্টোবর) নরসিংদীর মাধবদীতে একটি পার্কে আনুষ্ঠানিকভাবে ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের অনুদান বিতরণ করে নরসিংদী চেম্বার অব কমার্স।

নরসিংদী চেম্বারের সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে আরও এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ও নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী চেম্বারের সাবেক প্রেসিডেন্ট সিআইপি মোশাররফ হোসেন ভুইয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান মোঃ হেলাল মিয়া, বিটিএমের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ড্রীম হলি ডে পার্কের সত্বাধীকারী প্রবীর কুমার সাহা, জামায়াতে ইসলামের জেলা সেক্রেটারি আমজাদ হোসেন, হেরিটেজ পার্কের সত্বাধিকারী মেনহাজুর রহমান ভুইয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। শেষে ২৬ শহীদ পরিবারের প্রত্যেককে ১ লাখ ও আহত ৩০০ জনকে অনুদানের চেক তুলে দেয়া হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT