1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রায়পুরায় নিজের কাছে থাকা পুরনো বন্দুকের গুলিতে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৪৪৯ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় পুরনো একটি বন্দুক পরিষ্কার করার সময় গুলি বের হয়ে পায়ে লেগে নাদিম মিয়া (২২) নামে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক নাদিম মিয়া রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার আরিফ মিয়ার ছেলে।

জানা যায়, চার বছর আগের পুরনো একটি পিস্তল পরিষ্কার করছিলো নাদিম। তখন হঠাৎ পিস্তলটি থেকে গুলি বের হয়ে তার পায়ে লাগে। গুলিটি তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মফিজ বলেন, জানতে পেরেছি পুরনো একটি বন্দুক নিয়ে খেলা করার সময় গুলি বের গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT