1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিপুন খান গ্রেপ্তার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৯৯ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খানসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন শিবপুর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক কীটনাশক ব্যবসায়ী বিল্লাল হোসেন এবং আওয়ামী লীগ নেতা গোলজার হোসেন খোকা প্রমুখ।

ওসি আফজাল হোসেন জানান, গত ১৯ জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় করা মামলায় শিবপুর ও বেলাব উপজেলার ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT