1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৪০৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। আজ শনিবার (১০ আগস্ট) থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে জেলাজুড়ে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে বাংলাদেশ সরকার পতনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দিনে ও রাতে নিরাপত্তা টহল পরিচালনা করে নরসিংদীতে কর্মরত সকল পুলিশ স্টেশন, মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। সেই সঙ্গে জনমনে গণ সচেতনতা তৈরি করার কার্যক্রম পরিচালনা করেন।

শনিবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান ক্যাপটেন রকিব। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটের সেনা সদস্যরা (৯ আগস্ট) শুক্রবার থেকে নরসিংদী জেলার সাতটি থানায় অবস্থান করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন ও পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাব এবং উপস্থিত পুলিশ সদস্যদেরকে অকৃত্রিম সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য অনুপ্রেরণা দেন।

এরই ধারাবাহিকতায় ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, পি এস সি নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন ও দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।

সেই সঙ্গে দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সহিত পুনর্বহাল করার জন্য আহ্বানও জানান। এছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্ত হন এবং অতি শীঘ্রই কাজে স্বতঃস্ফূর্ততার সহিত যোগদান করার আশ্বাস দেন।

উল্লেখ্য, নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পুন:আনয়ন এর লক্ষ্যে গত ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের জান মাল রক্ষার্থে ২৮ ইস্টবেঙ্গল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জানা গেছে ইতিমধ্যে, সাতটি থানায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে যৌথ টহল চালিয়ে যাচ্ছেন। তারা স্থানীয় মানুষের সাথে কথা বলে নানা প্রকার পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশ্বস্ত করছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT