1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

পলাশে বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৯৬ বার
Oplus_0

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিদ্যুৎপৃষ্ট হয়ে জয় মৃধা (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত জয় মৃধা গজারিয়া ইউনিয়নের রামাইনন্দী গ্রামের ফজর আলী মৃধার ছেলে। সে এবছর পারুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৯ টায় মোবাইল রিজার্জের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে জয় মৃধা। পরে রাতে আর সে বাসায় ফিরে আসেনি। সকালে তাকে খুঁজে না পেয়ে পলাশ থানায় জিডি করতে যান জয় মৃধার বাবা ফজর আলী মৃধা। তখন তাকে শিক্ষার্থীদের অবরোধ চলছে তাই আরো খুঁজাখুঁজির করার পরামর্শ দেয় পুলিশ। তারপরে না পেলে থানায় জিডি করার জন্য বলা হয়।

এদিকে দুপুরে প্রতিবেশি মৃত হান্নানের বাড়ির পানির ট্যাংকির নিচে জয় মৃধার মরদেহ পড়ে থাকার খবর পায় তার বাবা ফজর আলী মৃধা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাত পা ও তলপেট বিদ্যুতের শর্ট সার্কিটে পুরে যাওয়া মরদেহ উদ্ধার করে। এবং সেখান থেকে বিদ্যুতের ছিঁড়া কেবল জব্দ করে পুলিশ।

পলাশ থানার ওসি (তদন্ত) মো: জসিম উদ্দিন জানান, বিদ্যুস্পৃষ্টে নিহত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT