1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

রায়পুরায় যাত্রীবাহি বাসে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ২৯৪ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী যুবককে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ (৩২) পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের মো সেলিম হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৫ জুন) বেলা পৌনে ২ টায় রায়পুরা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওমি পরিবহন সার্ভিসের একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে আটক করে।

এ সময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিনসহ ১ টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা নগর অর্থ উদ্ধার করে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট বাসটি থানায় জব্দ করা হয়।

আটককৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ সংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা মামলার নিয়মিত মামলা রুজু পূর্বক পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় উপস্থিত রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক তদন্ত মো ফরিদ উদ্দিন খান, উপপরিদর্শক আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT