1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৫৭০ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (২৬) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার ঘোড়াশালে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেল সাড়ে ৫ টার দিকে টান ঘোড়াশাল এলাকার রেললাইনে কয়েকজন যুবক ঘুরতে বের হন। এসময় তারা রেললাইনের রক্তের দাগ ও নিচে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায়। কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তারা জানাতে পারেনি। তবে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের বুকিং সহকারী মাসুদ সরকারের ধারনা, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যাবেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ঘোড়াশালে রেললাইনের নিচে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT