1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শিবপুরে ৬৪ শিক্ষার্থী পেল সুশিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৩৭ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৪ মে) সকালে ইটাখোলায় গিয়াসউদ্দিন সুপার মার্কেটের দোতলায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন বাংলাদেশ লাইভ এন্ড চিল্ড ফুড এক্সপোর্টার্র অ্যাসোসিয়েশন এর সাবেক মহাসচিব এবং এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সদস্য শাখাওয়াৎ হোসেন সুমন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস গ্রুপের এক্সিকিউটিভ অফিসার শফিকুল ইসলাম মোল্লা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি আশরাফ হোসেন (হিরন প্রধান)।

বিশেষ অতিথি ছিলেন শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, আয়েছ আলী একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আজরাফ হোসেন, যোশর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পরিচালক সবুজ আহমেদ সরকার, পুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, আমজাদ হোসেন, আয়ুবপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম শ্যামল প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT