1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৬১১ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় খোকন মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাও এলাকার বারেক মিয়ার ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। এ তথ্য জানান, নরসিংদী রেলওয়ে পুলিশের সাব- ইন্সপেক্টর নাজিউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, খোকন নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকে তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন তিনি। পরে সকাল সাড়ে ৮টায় বটতলা এলাকার রেললাইন অসাবধানতাবশত পার হচ্ছিলেন তিনি।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে পড়েন খোকন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর নাজিউর রহমান জনান, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT