1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর শেখেরচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০০০ বার

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মার্চ) দিবাগত রাত পৌঁনে একটায় শেখেরচর বাবুরহাট বাজারের সাত তালার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাঈম ইবনে হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনই কতোটি দোকান পুড়ে গেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি ভাবে জানা যায় নি।

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

এর আগে গত বছরের ২৯ অক্টোবর রাত ১১টার দিকে শেখেরচর বাজারের সাটিং পট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় শতাধিক দোকান ভস্মিভূত হওয়ার পাশাপাশি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT