1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

রায়পুরায় শীতার্তরা পেল জাতীয় প্রেসক্লাব সভাপতি ’র কম্বল

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আসহায় দরিদ্র ও শীতার্ত গ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফরিদা ইয়াসমিন।

আজ রোববার (২১ জানুয়ারি) বিকেলে ফরিদা ইয়াসমিনের ব্যাক্তিগত উদ্যেগে রায়পুরার উত্তর বাখর নগর ইউনিয়নের বাহাদুরপুর নিজ বাড়িতে দরিদ্র মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী সদস্য ভাস্কর অলি মাহামুদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে স্কুল প্রঙ্গনে শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ফরিদা ইয়াসমিন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়নে কাজ করছেন। গ্রামকে শহরে রুপান্তরিতসহ নারীর ক্ষমতায়নের জন্য নিরলশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নারীদের তৈরী হস্ত্য শিল্পকে “এবছরের পণ্য’ হিসেবে ঘোষণা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী।

তিনি প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে নারীদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য অনুপ্রেরনা যোগানোর পাশাপিশি নারীদের হস্ত শিল্প তৈরীতে এগিয়ে আসার আহবান জানান। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT