1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

পলাশে দিনব্যাপী গ্রাম বাংলার বাহারি রকমের পিঠা উৎসব অনুষ্ঠিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে শতাধিক বাহারি রকমের পিঠা নিয়ে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। গ্রাম-বাঙলার হারিয়ে যাওয়া নানা রকমের পিঠা স্থান পেয়েছে দিনব্যাপী ওই পিঠা উৎসবে৷ দুধ চিতই, দুধ পুলি, কমলা পুলি, ইলিশ পিঠা, বউ পিঠা ও পানতুয়াসহ নানাবিধ বিলুপ্তপ্রায় পিঠার সমাহার ছিল এখানে।

মঙ্গলবার ১৬ জানুয়ারি সকালে কলেজ ক্যাম্পাসে নরসিংদী জেলার পলাশ উপজেলায় বাহারি রকমের পিঠা উৎসবের এমন আয়োজন করে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ।

নতুনদের হাতের ছোঁয়ায় এক একটি পিঠা ধারন করেছে নতুন রুপ৷ বিলুপ্তপ্রায় পিঠাকে নতুন রুপে হাজির করতে পেরে খুশি স্টলে থাকা শিক্ষার্থীরাও। মাঘের শীতকে উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মাতে কয়েক হাজার মানুষ। বিলুপ্ত প্রায় নানাবিধ পিঠার সমাহার দেখে উৎফুল্ল সকল বয়সের দর্শনার্থীরাও৷

এ সময় পিঠা উৎসব পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম ও ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। অতিথিরা করেছেন বাঙালীর ঐতিহ্যের ব্যাখ্যাও ।

আয়োজক পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান বলেন, দেশীয় ইতিহাস, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে জানা এবং লালন করার মানসেই এ পিঠা উৎসব। বাঙালীর শত বছরের ইতিহাসের সমৃদ্ধতা প্রকাশ করে এই উৎসব। পিঠা উৎসবে মোট ১২ টি স্টল অংশ নেয়। উৎসব চলে বেলা এগারোটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT