1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ঘোড়াশালে অবৈধভাবে জুটমিলের গাছ কর্তন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণধীন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে অবৈধভাবে গাছ কাটা শুরু হয়েছে। আজ সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে এই গাছ কাটা শুরু করে জুটমিল কর্তৃপক্ষ।

জানা যায়, বিজেএমসি কর্তৃপক্ষ বাংলাদেশ জুটমিলটি ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়ার পর ২০২২ সালে জুট এলায়েন্স গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়। পরে এই জুটমিলে বেসরকারিভাবে উৎপাদন শুরু হয়। এরপর থেকে এভাবে চলতে থাকলে সম্প্রতি সময়ে রাস্তা সংস্কার এবং ১৩২টি গাছ পরিপক্বতা পাওয়ায় এসব গাছ কাটার জন্য বন বিভাগের কাছে চিঠি দেয় জুটমিল কর্তৃপক্ষ। কিন্তু বন বিভাগের অনুমতির তোয়াক্কা না করে এবং বিক্রয় বিজ্ঞপ্তি ছাড়া সোমবার সকাল থেকে অবৈধভাবে গাছ কাটা শুরু করে জুটমিলের লোকজন।

এ বিষয়ে বাংলাদেশ জুটমিলের প্রকল্প প্রধান আবুল কাশেম মোহাম্মদ হান্নান একুশে সংবাদ ডম কম প্রতিনিধিকে গাছ কেটে ফেলার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ গুলো কাটার জন্য লিখিতভাবে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে বাকী গাছ গুলো কাটা হবে। এখন গাছ কাটা বন্ধ থাকবে।

পলাশ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো: আমিরুল হাছান জানান, বন বিভাগ এখনো জুটমিল কর্তৃপক্ষ কে গাছগুলো কাটার অনুমতি দেয়নি। তার আগেই তারা গাছ কাটা শুরু করেছে। কর্তৃপক্ষ অনুমতি পেলে টেন্ডার দিবে তারপর নিয়ম অনুযায়ী গাছগুলো কাটার কার্যক্রম শুরু করতে পারবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT