1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

পলাশ থানা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি’র ২১তম মৃত্যুবার্ষিকী আজ

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭১ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : আজ ২৯ ডিসেম্বর নরসিংদীর পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ২১ তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আজ পলাশ উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কুরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ ও কাঙ্গালীভোজ।

বিকেলে ঘোড়াশাল পোস্ট অফিস সড়কে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত কালীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি (১৯৭০) এবং কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)। পরবর্তীতে পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।

তিনি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমাকে হত্যার পর দলের ক্রান্তিলগ্নে পলাশ থানায় আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ এবং ১৯৯৬ সালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT