1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

মনোহরদীতে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী উপজেলায় নিবার্চনী আচরন বিধি ভঙ্গ করে ওসকানী মূলক বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের কৃত মামলায় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত নাদিম মাহমুদ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

গত সোমবার নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর নির্বাচনের দৌলতপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর সমর্থকদের উদ্দেশ্যে উসকানীমুলক বক্তব্য দেন। সভার বক্তব্যের ভিডিওটি নির্বাচন কমিশনের নজরে আসলে আচরন বিধির অভিযোগে মঙ্গলবার রাতে মনোহরদী উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বাদি হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন। এ মামলায় রাতে নাদিমকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই সভায় নাদিম বলেন, দৌলতপুরে আওয়ামী পরিবারের অনেক লোক আছেন যারা আমাদের ভেতরে থেকে আপনারা বীরুর (স্বতন্ত্র প্রার্থী) জন্য কাজ করছেন। আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি বীরুর নির্বাচন করেন, তাহলে আপনারা শরীর থেকে কাটাবাড়ির (স্বতন্ত্র প্রার্থীর এলাকা) জার্সি খোলে বীরুর জন্য ওপেন নির্বাচন করেন। কোন সমস্যা নাই কিন্তু যদি আমাদের ভেতরে থেকে বীরুর নির্বাচন করেন, একদম সমান বানিয়ে ফেলবো। আমাদের ভেতরে থেকে বীরুর নির্বাচন করলে তাদের কিন্তু একজনেরও অস্তিত্ব থাকবে না।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, সে প্রকাশ্য সভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নিয়ে ভয়ভীতি মূলক বক্তব্য দেয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসলে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখা ও সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতির আশঙ্কা তৈরী হওয়ায় কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকতা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠানো হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT