1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মুক্তিযুদ্ধের সংগঠক হাসিমের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ বার

নিজস্ব প্রতিবেদক : আজ ১০ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আবদুল হাসিমের আজ ২৮তম মৃত্যুবার্ষিকী। তিনি ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে সক্রীয় ভূমিকা পালন করেন।

তিনি ১৯৯৫ সালের ১০ ডিসেম্বর ৭৫ বছর বয়সে আজকের এই দিনে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।

তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সেক্টর কমান্ডার মেজর কে এম সফিউল্লার নেতৃত্বাধীন ২নং সেক্টরের আওতায় ততকালীন ঢাকা জেলার কালিগন্জ থানার পূর্ব এলাকা বর্তমান পলাশ উপজেলার বিভিন্ন গ্রামে মুক্তি যোদ্ধাদের সংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন।

তিনি ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় জাতীয় শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। কর্মজীবনে বিসিআইসির প্রতিষ্ঠান কোহিনূর শিল্পগোষ্ঠীতে (তিব্বত) চিফসুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত থাকতেন।

২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের ছোট সন্তান সাংবাদিক নাসিম আজাদ ও পরিবারের সদস্যগণ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT