1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানার মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রায়পুরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক তন্ময়

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২১৩ বার

রায়পুরা প্রতিনিধি : নরসিংদীতে রায়পুরা উপজেলা প্রেসক্লাবের (২০২৩-২৫) ৯ কার্যনিবার্হী সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। এতে দৈনিক আজকের পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ সভাপতি এবং ঢাকা পোস্টের নরসিংদী জেলা প্রতিনিধি তন্ময় সাহা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) পৌর শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত রায়পুরা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় রায়পুরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপু উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সহসভাপতি পদে রিয়াজুল ইসলাম সরকার (দৈনিক আজকের খোঁজখবর), যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম সেলিম (রুপালি বার্তা), কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম (ভোরের পাতা), দপ্তর সম্পাদক আল আমিন (দৈনিক সংবাদ সারাবেলা), কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কাদির (দৈনিক কালের কন্ঠ), বাদশ খান (দৈনিক আজকের দর্পণ), মো. মাহাবুব আলম (সময় ট্রিবিউন) নির্বাচিত হন।

এছাড়াও সাধারণ সদস্য সাদ্দাম উদ্দিন (তরুন কন্ঠ) ও মানছুরা বেগম শিমু (দৈনিক একুশে নিউজ) উপস্থিত ছিলেন।

কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- এ সময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি শাহাদত হোসেন রাজু, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান, সিএনএন বাংলা টিভির জেলা স্টাফ রিপোর্টার মাইন উদ্দিন, ঢাকা রিপোর্ট ২৪ এর জেলা প্রতিনিধি বিজয় সাহা প্রমূখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT