1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

শিবপুর উপজেলা মডেল মসজিদ উদ্বোধন

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ বার

শেখ মানিক : ষষ্ঠ পর্যায়ে সারাদেশের ৫০ টির মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে মসজিদগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি।

নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে এসময় উদ্বোধন উপভোগ করেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট. ড. বদিউল আলম, জেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, ইসলামিক ফাউন্ডেশনের ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ সজীব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহ-সভাপতি আজিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT