1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

যাদের খবর রাখার কেউ নেই তাদের পাশে পলাশ উপজেলা চেয়ারম্যান

ফারদিন হাসান দিপ্ত | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৯১ বার

মো: ফারদিন হাসান দিপ্ত : নরসিংদী জেলার পলাশ উপজেলার সুবিধা বঞ্চিত পরিবার ঘোড়াশাল পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের হরিদাস পরিবারের সদস্যরা। জীর্ণশীর্ণ ঘরে অতি কষ্টের সঙ্গে বসবাস করে দিন যাচ্ছে তাদের। তাদের কষ্টের খবর নেওয়ার নেই কেউ। তাদের খোজ খরব নিয়ে সব সময় তাদের পাশে থাকেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। তারই ধারাবাহিকতায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তাদের মাঝে উপহার বিতরণ করা হয়। আজ রবিবার রাত ৯ টায় তাদের বাড়িতে গিয়ে এ উপহার বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের নিজ তহবিল হতে ৪০টি হরিদাস পরিবারের মাঝে এ উপহাস সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, পলাশ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নবাব, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদউল্লাহ মনা সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT