1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীর ৫টি আসনে পুনরায় জয় পায় বিএনপি : মঈন খান নরসিংদীতে আমেনাকে ধর্ষণ ও হত্যা মামলায় ৭ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ শুরু করেছি: স্বাস্থ্যমন্ত্রী মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ আমিনাকে হত্যা ও ধর্ষণের সাথে জড়িত অপরাধীরা একজনও ছাড় পাবে না : খোকন এমপি রায়পুরায় মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা শিবপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নরসিংদীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫৫৭ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল চালক ও সকালে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় কার্ভাডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক খাদেমুল (২৭) এর পরিচয় পাওয়া গিয়েছে। তিনি ঢাকার মিরপুরের কালশী এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা করতেন। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খাদেমুলসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে সুনামগঞ্জে ঘুরতে গেছিলো। তারা ঘুরাঘুরি করে গতকাল রাতে ঢাকায় ফিরছিলো। খাদেমুল রাত ৪ টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছলে সড়কের গর্তে মোটরসাইকেলের চাকা পড়ে পিছলিয়ে পড়ে যায়। পরে তাকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে সকালে ইটাখলা থেকে একটি ট্রাক ও কার্ভাডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিলো। কার্ভাডভ্যানটি ঢাকা সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সজোড়ে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে কার্ভাডভ্যানটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যায়। আর ট্রাকটি পালিয়ে যায়। পওে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে যায়।

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন বলেন, আমরা ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিচয় উদ্ধারে কাজ চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT