1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

পলাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৩৬৮ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে জুয়েল ভূইয়া (২৬) নামে এক জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধায় উপজেলার খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন।

গ্রেপ্তারকৃত জুয়েল ভূইয়া নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের আবুল ভূইয়ার ছেলে ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর একজন সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, জুয়েল ভূইয়া ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পে শ্রমিকের কাজের পাশাপাশি গোপনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে কাজ করতো। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা করে মঙ্গলবার সন্ধায় পলাশের খানেপুরের ফার্টিলাইজার প্রকল্প এলাকা থেকে জুয়েল ভূইয়াকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও হিজবুত তাহরীর বিভিন্ন লিফলেট উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত জুয়েল ভূইয়ার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজই নরসিংদীর আদালতে পাঠানো হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT