1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদীতে জনবসতি এলাকা থেকে পোল্ট্রি খামার সরাতে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার বীরপুরে জনবসতিপূর্ণ এলাকা থেকে আরিয়ান পোল্ট্রি খামার সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছে মোবাইল কোর্ট। রবিবার (৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, মুরগির বিষ্ঠা থেকে প্রকট দুর্গন্ধ আসা, আবাসিক বাসিন্দাদের দুর্ভোগ সহ নানা অসঙ্গতি প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট এ আদেশ দেন।

পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান কাউছার।

জানা যায়, পোল্ট্র খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গত ৭ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। সেই অভিযোগ তদন্ত সাপেক্ষে আজ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মনসুর আহমেদ ও পরিদর্শক সমর দাস, নরসিংদী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব খান সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ জুন পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হলে গত ১০ সেপ্টেম্বর, আরিয়ান পোল্ট্রি খামারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ঢাকার ইনফোর্সমেন্ট শাখা। তাছাড়াও গত ১৩ সেপ্টেম্বর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নরসিংদী পৌরসভার শালিসি আদালত ১ মাসের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সরিয়ে নেয়ার রায় প্রদান করেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান কাউছার বলেন, এরকম জনবসতি এলাকায় খামার পরিচালনা পরিবেশ আইনে সুযোগ নেই। খামার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও দেখাতে পারেনি। খামারে মুরগি থাকায় মানবিক কারণে এখান থেকে খামার সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে খামার মালিককে। পরবর্তীতে যথাযথ পদক্ষেপ চলমান থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT