1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১১৯৪ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মুমিত হাসান তনু (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১ অক্টোবর) সকালে নরসিংদী শহরের চিনিশপুর এলাকার রেললাইন পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মুমিত হাসান তনু কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রাজনেরহাট গ্রামের মোমিন মিয়ার ছেলে। সে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, তনু চিনিশপুর এলাকার একটি বাসা বাড়ির মেসে থেকে কলেজে পড়াশোনা করতেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে ওই মেস থেকে কলেজে রওনা হন তিনি। পরে তার বাসার সামনে ২০০ গজ দূরের রেল লাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সূবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তনুর সহপাঠীরা জানায়, কলেজ শেষে আজই তনু তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। কত স্বপ্ন নিয়ে সে পড়াশোনা করছিল কিন্তু ট্রেন কেড়ে নিল প্রাণ। তার সহপাঠীরা কান্নায় জর্জরিত হয়ে বলেছেন, ‘তনু কলেজে যেতে পারেনি, তার মরদেহ বাড়িতে ফিরবে’।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) কার্তিক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে। পরিবারের লোকজনের সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT