1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শিবপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এড: বদরুল আলমকে আহ্বায়ক ও তোফায়েল আহমেদ ও জিয়াউর রহমানকে আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ সেপ্টেম্বর) সকালে ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে প্রেস ক্লাব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের আহ্বায়ক কামাল হোসেন প্রধান ও আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন স্বপন বিগত তিনমাস সময়ের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন দিতে ব্যার্থ হওয়ায় এবং সংগঠন বিরোধী কাজের সাথে সম্পৃক্ত থাকায় উপস্থিত সদস্যদের সম্মতিতে তাদেরকে অনাস্থা দেয়া হয়। পরে উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে নতুন আহবায়ক কমিটি গঠন ও আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন এস এম খোরশেদ আলম, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম খান, আলম খান, বদরুল আলম, হাবিবুর রহমান, মোমেন খান, আজমল হোসেন ভূইয়া, শেখ মানিক, মাহাবুব খান, আবিল হোসেন, কাজী শাহীন, ইলিয়াছ হায়দার, ডালিম খান, তোফায়েল আহমেদ, রাসেল মিয়া, খন্দকার আমির হোসেন, শেখ জুয়েল, আতাবুর রহমান সানি, মাজহারুল ইসলাম জিয়া (জিয়াউর রহমান)।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT