1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শিবপুরের নতুন ইউএনও শাহ মোঃ সজীব

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৮ বার

মোমেন খান,নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে শাহ মোঃ সজীব মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)  যোগদান করবেন জানা যায়।

শাহ মোঃ সজীব শিবপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া ২০১৬ সালের জুন মাস থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে ও ২০১৯ সালের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

শাহ মোঃ সজীবের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জন করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয় মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলামের স্বাক্ষরিত আদেশে ইউএনও শাহ মোঃ সজীবকে শিবপুর উপজেলায় পদায়ন করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT