1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

পলাশে ব্যাটারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বার

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে সিং উয়ান স্টোরেজ লিমিটেড নামে একটি ব্যাটারি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) বিকেলে পলাশ উপজেলার ফুলবাড়িয়ার এলাকায় মোবাইল কোর্টে এই অভিযান পরিচালনা করেন স্থানীয় উপজেলা প্রশাসন।এসময় পরিবেশের ছাড়পত্র ছাড়াই ব্যাটারি কারখানা পরিচালনা করা, ইটিপি প্লান্ট সঠিক নিয়মে ব্যবহার না করা ও এসিড ব্যবহারের প্রত্যায়ন পত্র না থাকার অপরাধে সিং উয়ান স্টোরেজ লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা প্রদান করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।এ অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস ও পলাশ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, পরিবেশের ছাড়পত্র ও অন্যান্য শর্ত পূরণ না করে চালানো এই কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে পরিবেশ ও মানবদেহের জন্য ক্ষতিকর সিসা, ধোঁয়া ও বর্জ্য। আর এসব অনিয়মের কারণে কারখানাটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এ চার লাখ টাকা জরিমানা করা হয়। পলাশ উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT